[ শিক্ষা ]
জাহাঙ্গীরনগরে মঙ্গলবার থেকে সশরীরে ক্লাস
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার (ফাইল ছবি)
চলতি সপ্তাহের মঙ্গলবার থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) সশরীরে ক্লাস শুরু হবে। বিশ্ববিদ্যালয়ের দফতরগুলো সকাল সাড়ে আটটায় শুরু হয়ে বিকেল চারটা পর্যন্ত চলবে।
শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ মহিউদ্দিনের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের সভাপতিত্বে রাতে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
.png)
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার সকাল সাড়ে সাতটা থেকে রাত সাড়ে নয়টা পর্যন্ত খোলা থাকবে। সংশ্লিষ্ট সবাইকে স্বাস্থবিধি মেনে পারস্পরিক সুরক্ষা নিশ্চিত করতে অনুরোধ করা হয়েছে।
এর আগে ৯ জানুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়ে সশরীরে তাত্বিক বিষয়ের ক্লাস বন্ধ ঘোষণা করা হয়। এ সময়ে অনলাইনে পাঠদান অব্যাহত ছিল। তবে মাঝে করোনার প্রকোপ বাড়লে সরকারি সিদ্ধান্তের প্রেক্ষিতে সশরীরে পরীক্ষা ও ব্যবহারিক ক্লাস বন্ধ করা হলেও পরে তা চালু করা হয়।
ডেইলি-বাংলাদেশ/জেডএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!