ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

ফুল-ফ্রি স্কলারশিপ দিচ্ছে চীনের ডংহুয়া ইউনিভার্সিটি

শিক্ষাঙ্গন ডেস্ক 
প্রকাশিত: ১৫:৪৮, ১৩ মার্চ ২০২২
ফুল-ফ্রি স্কলারশিপ দিচ্ছে চীনের ডংহুয়া ইউনিভার্সিটি
ছবি: সংগৃহীত

চীনের সাংহাই শহরে অবস্থিত ডংহুয়া ইউনিভার্সিটি। এই বিশ্ববিদ্যালয় দেশটির টেক্সটাইল বিশ্ববিদ্যালয় হিসেবে ১৯৫১ সালে প্রতিষ্ঠিত হয়। স্নাতক, স্নাতকোত্তর আর পিএইচডিতে পড়াশোনা করতে আসা দেশি এবং বিদেশি শিক্ষার্থীদের আগ্রহ বাড়ছে।

বিভিন্ন সুযোগ-সুবিধার পাশাপাশি এই বিশ্ববিদ্যালয়ের বিদেশি শিক্ষার্থীরা পেয়ে থাকেন প্রতিমাসেই উপবৃত্তি, বিনামূল্যে থাকার ব্যবস্থা ও স্বাস্থ্যবীমা। এছাড়াও বিদেশি শিক্ষার্থীদের দেয়া হয় ‘সাংহাই গভমেন্ট স্কলারশিপ’র আওতায় শিক্ষার্থীদের সম্পূর্ণ টিউশন ফি মওকুফ। তবে এসব সুযোগ-সুবিধা পেতে বিদেশি শিক্ষার্থীর প্রয়োজন পড়বে না আইইএলটিএস বা টোয়েফল স্কোর।    

স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডিতে এসব সুবিধা দিচ্ছে চীনের এই বিশ্ববিদ্যালয়টি। বাংলাদেশসহ বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ৩১ মার্চ। অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করতে ক্লিক করুন এখানে। বিস্তারিত জানতে পড়ুন।

Advertisement

চার বছরের স্নাতক-পিএইচডি, আড়াই থেকে তিন বছরের স্নাতকোত্তরে প্রতি বছর ৪০ জনকে এ স্কলারশিপ প্রদান করা হয়ে থাকে।

স্নাতকের বিষয়:

সাংহাই ইন্টারন্যাশনাল কলেজ অফ ফ্যাশন অ্যান্ড ইনোভেশন, ফ্যাশন অ্যান্ড আর্ট ডিজাইন ইনস্টিটিউট, স্কুল অফ বিজনেস অ্যান্ড ম্যানেজমেন্ট, কলেজ অফ টেক্সটাইল সায়েন্স ইন্টারন্যাশনাল কালচারাল এক্সচেঞ্জ স্কুল, কলেজ অব মেটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, তথ্য বিজ্ঞান ও প্রযুক্তি কলেজ, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং স্কুল, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কলেজ, কলেজ অফ ফরেন ল্যাঙ্গুয়েজ, মানবিক কলেজ, এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং স্কুল এবং সায়েন্স কলেজ।

স্নাতকোত্তরের বিষয়:

তথ্য বিজ্ঞান ও প্রযুক্তি কলেজ, কম্পিউটার বিজ্ঞান ও প্রযুক্তি স্কুল, কলেজ অফ কেমিস্ট্রি, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ও বায়োটেকনোলজি, স্কুল অফ এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ফ্যাশন অ্যান্ড আর্ট ডিজাইন ইনস্টিটিউট, স্কুল অফ বিজনেস অ্যান্ড ম্যানেজমেন্ট, টেক্সটাইল সায়েন্স কলেজ, কলেজ অব মেটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, কলেজ অফ ফরেন ল্যাঙ্গুয়েজ, সায়েন্স কলেজ, মানবিক কলেজ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কলেজ এবং মার্ক্সিজম কলেজ।

পিএইচডিতে যেসব বিষয়:

কলেজ অব মেটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, তথ্য বিজ্ঞান ও প্রযুক্তি কলেজ, কলেজ অফ কেমিস্ট্রি, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ও বায়োটেকনোলজি, ফ্যাশন অ্যান্ড আর্ট ডিজাইন ইনস্টিটিউট, স্কুল অফ বিজনেস অ্যান্ড ম্যানেজমেন্ট, টেক্সটাইল সায়েন্স কলেজ, মানবিক কলেজ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কলেজ, এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং স্কুল, কম্পিউটার বিজ্ঞান ও প্রযুক্তি স্কুল ও সায়েন্স কলেজ।

সুযোগ-সুবিধাসমূহ:

-সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করা হবে।
-বিনামূল্যে বাসস্থান।
-চিকিৎসা বীমা।
-মাসিক উপবৃত্তি হিসেবে স্নাতকে ২৫০০ ইউয়ান প্রদান করা হবে। বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় ৩৪ হাজার টাকা।
-স্নাতকোত্তরে ৩ হাজার ইউয়ান প্রদান করা হবে। বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় ৪১ হাজার টাকা।
-পিএইচডিতে ৩৫০০ ইউয়ান প্রদান করা হবে। বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় ৪৮ হাজার টাকা।

আবেদনের যোগ্যতা:

-নন-চাইনিজ নাগরিক হতে হবে।
-স্নাতকে আবেদনের জন্য সর্বোচ্চ বয়সসীমা ২৫ বছর।
-স্নাতকোত্তর প্রার্থীদের অবশ্যই স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর।
-পিএইচ.ডি. প্রার্থীদের অবশ্যই স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে এবং সর্বোচ্চ বয়সসীমা ৪০ বছর।
-একটি বৈধ পাসপোর্ট থাকতে হবে।
-রিকমেন্ডেশন লেটার দিতে হবে।
-আবেদনকারীদের সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে।

ডেইলি-বাংলাদেশ/জেডএম
লিংক সফলভাবে কপি হয়েছে!