স্নাতকে যারা আরবি বিভাগে পড়াশোনা করতে চান তারা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের করা যাবে ১৭ ফেব্রুয়ারি ২০২২ পর্যন্ত।
আবেদন করতে পারবেন এই লিঙ্কে। আরো বিস্তারিত জানতে ক্লিক করুন।
.png)
যাদের জন্য স্কলারশিপ: এ স্কলারশিপটি শরীয়া ও ইসলামিক স্টাডিসের আওতায় আররি ভাষা কোর্সে শতভাগ টিউশন ফি প্রদান করবে। বৃ্ত্তিটি দেয়া হবে অনারবি শিক্ষার্থীদের যাদের মাতৃভাষা আরবি নয়। স্কলারশিপের অধীনে নির্বাচিত শিক্ষার্থীরা বিনামূল্যে অধ্যয়নসহ বিশ্ববিদ্যালয়ের হলে থাকা ও খাওয়ার সুবিধা পাবেন। সারা বিশ্বের আরবি শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধিতে বিশেষ এ বৃ্ত্তিটির ঘোষণা দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
সুযোগ-সুবিধা:
* সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করা হবে।
* আবাসন সুবিধা প্রদান করা হবে।
* যাতায়াত ভাতা প্রদান করা হবে।
* বৃ্ত্তির সঙ্গে ভিসাও প্রদান করা হবে।
* বই ক্রয় বাবদ খরচ সুবিধা পাবেন।
* বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসে থাকার ব্যবস্থা।
* খাবার খরচ বহন করবে বিশ্ববিদ্যালয়।
যোগ্যতা:
* দাখিল ও আলিম বা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে ভালো ফলধারী হতে হবে।
* আবেদনকারীর বয়স সর্বোচ্চ ২৫ বছর।
* আরবি ভাষায় দক্ষতার সার্টিফিকেট থাকতে হবে।
* যেকোন দেশের শিক্ষার্থীরা বৃত্তিটির জন্য আবেদন করতে পারবেন।
আবেদনের জন্য যা লাগবে:
* সাটিফিকেট ও মার্কশিট
* বৈধ পাসপোর্ট
* পূর্ণাঙ্গ জীবনবৃ্ত্তান্ত
* দুইটি তাজকিয়া (রিকমান্ডেশন লেটার)
* সদ্য তোলা পাসপোর্ট সাইজের ২ কপি ছবি
একনজরে কাতার: এই বিশ্ববিদ্যালয়ের নাম নেয়ার আগেই চলে আসবে কাতারের নাম। কাতার একটি আরব দেশ। দেশটির প্রধান ভাষা আরবি। বর্তমান বিশ্বের অন্যতম ধনী দেশের তালিকায় আছে এই দেশের নাম। মানুষের জন্য বাসযোগ্য ও নিরাপদ বলা হয় দেশটিকে। সময়, সভ্যতা আর প্রযুক্তির সংমিশ্রণে বিশ্বের উন্নত দেশগুলোর সঙ্গে পাল্লা দিয়ে এগিয়ে যাচ্ছে দেশটি। তাই উন্নত সব শিক্ষা ব্যবস্থা নিয়েও ভাবছে দেশটির সরকার। একদিকে যেমন উন্নত সব দেশের তালিকায় নিজ দেশের নাম যুক্ত করছে তেমনই পড়াশোনা, জ্ঞান, বিজ্ঞান ও প্রযুক্তিতে দ্রুত এগিয়ে যাচ্ছে দেশটি।
তাই দেশটির বাইরে থাকা শিক্ষার্থীদের নজর কাড়তে স্কলারশিপের সুবিধা দিচ্ছে একমাত্র এই পাবলিক বিশ্ববিদ্যালয় কাতার বিশ্ববিদ্যালয়। রাজধানী দোহায় ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয় দিচ্ছে বিদেশি শিক্ষার্থীদের পড়াশোনার সুযোগ।