ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

সাড়ে ১১ লাখ টাকার স্কলারশিপ দিচ্ছে নিউজিল্যান্ড: যেভাবে আবেদন 

শিক্ষাঙ্গন ডেস্ক 
প্রকাশিত: ১৩:১৮, ৫ ফেব্রুয়ারি ২০২২
সাড়ে ১১ লাখ টাকার স্কলারশিপ দিচ্ছে নিউজিল্যান্ড: যেভাবে আবেদন 
ছবি: সংগৃহীত

স্নাতক ও স্নাতকোত্তরে পড়াশোনার স্কলারশিপ দিচ্ছে নিউজিল্যান্ডের ওয়াইকাটো বিশ্ববিদ্যালয়। বাংলাদেশসহ যে কোনো দেশের আন্তর্জাতিক শিক্ষার্থী এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। ২০২২ সালের যে কোনো সময় আবেদন করা যাবে।

‘ইউনিভার্সিটি অব ওয়াইকাটো ইন্টারন্যাশনাল এক্সিলেন্স স্কলারশিপ’ এর আওতায় শিক্ষার্থীদের ২০ হাজার নিউজিল্যান্ড ডলার প্রদান করা হবে। বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় সাড়ে ১১ লাখ টাকা। মেধার ভিত্তিতে এ স্কলারশিপ প্রদান করা হবে। আবেদনকারীকে স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করতে হবে এবং তাদের প্রথম বছরের ফি প্রদান করতে হবে।

শিক্ষার্থীরা কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ, কম্পিউটিং এবং গাণিতিক বিজ্ঞান স্কুল, স্কুল অফ হেলথ, আইন অনুষদ, বিজ্ঞান অনুষদ, স্কুল অফ ইঞ্জিনিয়ারিং ও ওয়াইকাটো ম্যানেজমেন্ট স্কুল এর বিভিন্ন বিষয় নিয়ে স্নাতক ও স্নাতকোত্তর করতে পারবেন।

Advertisement

ওয়াইকাটো বিশ্ববিদ্যালয় নিউজিল্যান্ডের হ্যামিলটনে অবস্থিত। ১৯৬৪ সালে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়

সুযোগ-সুবিধাসমূহ:

* নির্বাচিত শিক্ষার্থীদের ২০ হাজার নিউজিল্যান্ড ডলার প্রদান করা হবে। বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় সাড়ে ১১ লক্ষ টাকা।
* ওয়াইকাটো বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিষয় নিয়ে অধ্যয়নের সুযোগ।

যোগ্যতা:

* স্নাতকের জন্য উচ্চ মাধ্যমিকে ভালো ফলধারী হতে হবে।
* স্নাতকোত্তরের জন্য স্নাতকে ভালো ফলধারী হতে হবে।
* ওয়াকাটো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হবে।
* মেধার ভিত্তিতে এ স্কলারশিপ প্রদান করা হবে।
* স্পন্সর এর মাধ্যমে ভর্তি হওয়া শিক্ষার্থীরা স্কলারশিপের আওতাভুক্ত নয়।
* ইংরেজি দক্ষতা সনদ প্রদর্শন করতে হবে।

প্রয়োজনীয় যা কিছু:

* পাসপোর্টের কপি।
* একাডেমিক ট্রান্সক্রিপ্ট।
* এসওপি।
* ভাষা পরীক্ষার সনদ।

যেভাবে আবেদন:

অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে ক্লিক করুন এখানে। বিস্তারিত জানতে ক্লিক করুন।

নিউজিল্যান্ড

সামাজিক নিরাপত্তা, শান্তি পূর্ণ এবং আধুনিক জীবন ব্যবস্থার দেশ নিউজিল্যান্ড। সাগর ঘেরা এই দেশ বাংলাদেশী ছাত্র ছাত্রীদের আন্তর্জাতিক মানের পড়াশুনার জন্য একটি সম্ভবনাময়ী দেশ। পৃথিবীর যেসব দেশ নাগরিকত্ব প্রদান করে তাদের মধ্যে নিউজিল্যান্ডই একমাত্র দেশ যারা সরাসরি এবং তুলনামূলকভাবে খুব সহজেই নাগরিকত্ব প্রদান করে থাকে।

মোট আয়তন এর তুলানায় জনসংখা কম হওয়ার বাংলাদেশের এবং বিভিন্ন দেশ থেকে যাওয়া যোগ্য ছাত্র ছাত্রীদের নিউজিল্যান্ড সরকার নাগরিকত্ব প্রদান করে থাকে। বাংলাদেশের শিক্ষার্থীর জন্যে খুব অল্প খরচে উন্নত মানের পড়াশুনার সুযোগ রয়েছে নিউজিল্যান্ডে। তাছাড়া পড়াশুনার পাশাপাশি খন্ডকালীন কাজ করার সুযোগ আছে এই দেশে। নিউজিল্যান্ড উচ্চতর শিক্ষার জন্য আগ্রহী শিক্ষার্থীকে অবশ্যই IELTS স্কোর থাকতে লাগবে। কোর্স এবং লেভেল উপর নির্ভর করে IELTS স্কোর বিবেচনা করা হয়।

শিক্ষাগত যোগ্যতা নুন্যতম উচ্চ মাধ্যমিক অথবা সমমান এর হলে একজন শিক্ষার্থী নিউজিল্যান্ডে উচ্চ শিক্ষার জন্যে আবেদন করতে পারবে। উচ্চ মাধ্যমিক অথবা সমমান শিক্ষার্থী এর জন্য IELTS স্কোর সর্বোনিম্ন ৫.৫ . স্নাতক এবং স্নাতকোত্তর উচ্চ শিক্ষা নিতে IELTS স্কোর ৬-৬.৫ লাগে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!