ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

ডিআইইউতে ইন্ট্রা ইউনিভার্সিটি আইটি কার্নিভাল

তানজিলা আক্তার লিজা, ডিআইইউ প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৪১, ১৫ মার্চ ২০২২
ডিআইইউতে ইন্ট্রা ইউনিভার্সিটি আইটি কার্নিভাল
ডিআইইউর গ্রিনরোড ক্যাম্পাসে প্রোগ্রামিং ক্লাব আয়োজিত এ ইন্ট্রা ইউনিভার্সিটি আইটি কার্নিভাল অনুষ্ঠিত হয়।

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) ইন্ট্রা ইউনিভার্সিটি কার্নিভাল অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি ডিআইইউর গ্রিনরোড ক্যাম্পাসে প্রতিটি বিভাগের শিক্ষার্থীদের উপস্থিতিতে ডিআইইউ প্রোগ্রামিং ক্লাব কর্তৃক আয়োজিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে এ ইন্ট্রা ইউনিভার্সিটি আইটি কার্নিভাল অনুষ্ঠিত হয়।

শনিবার সারাদিনব্যাপী ডিআইইউ প্রোগ্রামিং ক্লাব কর্তৃক আয়োজিত ডিআইইউ ইন্ট্রা ইউনিভার্সিটি আইটি কার্নিভাল- ২০২২’র উদ্বোধন করেন উপ-উপাচার্য ড. গনেশ চন্দ্র সাহা সকাল ১০টায়।   

Advertisement

এই আইটি কার্নিভাল প্রোগ্রাম জুড়ে ছিলো মোট ৪টি ইভেন্ট। 

১. প্রোগামিং কনটেস্ট 
২. পোস্টার প্রেজেন্টেশন 
৩. কুইজ কনটেস্ট 
৪. প্রোজেক্ট শোকেজিং 

এছাড়া দুপুর ১:০০টা থেকে ২: ০০টা পর্যন্ত স্যাটেলাইট কমিউনিকেশনের উপর একটি বিশেষ সেশনের ক্লাস নেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. সাইফুল ইসলাম।  

এরপর বিকেল পাঁচটা থেকে শুরু হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. সাইফুল ইসলাম ছাড়াও আরও উপস্থিত ছিলেন বিশেষ অতিথি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক রফিকুল ইসলাম এবং সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ার ফ্যাকাল্টির ডিন অধ্যাপক ড. এটিএম মাহবুবুর রহমান, কার্নিভাল প্রোগ্রামের আহবায়ক সহকারী অধ্যাপক খন্দকার মোহাম্মদ মহিউদ্দীন।

ডিআইইউ আইটি কার্নিভাল প্রোগ্রামে প্রফেসর ড. সাইফুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে আমরা সকলেই বদ্ধপরিকর। আইটিতে দক্ষতা অর্জনে আইটি কার্নিভাল করে বিভিন্ন রকম কুইজ শো, প্রেজেন্টেশন, প্রোজেক্ট শোকেজিং এগুলো একদম সময়ের দাবি। ডিআইইউ কম্পিউটার প্রোগ্রামিং ক্লাবের সৃজনশীল উদ্যোগের ব্যাপারে এরকম দুঃসাহসিক মনোভাব অব্যাহত থাকুক।

এরপর সব ইভেন্টের বিজয়ীরদের হাতে উপাচার্য সাইফুল ইসলাম পুরস্কার তুলে দেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!