প্রেমিকের সঙ্গে মনোমালিন্য, ঘুমের ওষুধ খেয়ে ইবি ছাত্রীর আত্মহত্য
প্রেমিককে সঙ্গে মনোমালিন্যের জেরে মাত্রাতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক শিক্ষার্থী।
রোববার রাতে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী একটি মেসে এ ঘটনা ঘটে। সোমবার ঘটনাটি জানাজানি হয়।
ঐ ছাত্রী বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগে অধ্যয়নরত। তিনি ক্যাম্পাসের পার্শ্ববর্তী একটি মেসে থাকেন।
.png)
আত্মহত্যাচেষ্টার জন্য প্রেমিককে দায়ী করে ফেসবুকে একটি স্ট্যাটাসও দিয়েছেন তিনি। সোমবার বিভাগের সভাপতি রবিউল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।
স্ট্যাটাসে তিনি লেখেন, ‘আমার জীবনের শেষ রোজা আজ। শেষ সকাল ছিল আজকের সকাল। নিজের সাথে অনেক যুদ্ধ করেছি। অনেক বেশি ক্লান্ত এখন। হয়তো জীবন আমার বোঝা আর আমিও জীবনের জন্য বোঝা হয়ে গেছি। আমার জীবনকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে সেই মানুষটা যাকে আমি আমার অক্সিজেন বলতাম। আসলেই সে আমার অক্সিজেন। সেই আমার প্রাণ কেড়ে নিলো। আমার মৃত্যুর জন্য একমাত্র সে দায়ী।’
স্ট্যাটাস দেওয়ার পর ঐ ছাত্রীর মেসে থাকা অন্য সহপাঠীরা বিষয়টি জানতে পারেন। পরে তাকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। অবস্থা খারাপ দেখে চিকিৎসরা কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। পরে সেখানে পাকস্থলী ওয়াশ করার পর ছাত্রীর জ্ঞান ফেরে। বর্তমানে তিনি সুস্থ আছেন।