ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

১০ দিন বন্ধ থাকবে রাবির আবাসিক হল 

রাবি প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৫৪, ১৮ এপ্রিল ২০২২
১০ দিন বন্ধ থাকবে রাবির আবাসিক হল 
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রহমতুন্নেসা হল

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আবাসিক হল ১০ দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তাই আগামী ২৭ এপ্রিল দুপুর ২টা থেকে ৭ মে পর্যন্ত হলগুলো বন্ধ থাকবে।

সোমবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আগামী ২৭ এপ্রিল থেকে ৭ মে পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো বন্ধ থাকবে। আগামী ৮ মে থেকে পুনরায় হলগুলো খুলে দেয়া হবে।

Advertisement

হল প্রাধ্যক্ষ পরিষদের আহ্বায়ক জাহিদুল ইসলাম বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোর আগামী ২৭ এপ্রিল দুপুর ২টায় থেকে ৭ মে পর্যন্ত বন্ধ থাকবে। আগামী ৮ মে সকাল ১০টা থেকে পুনরায় আবাসিক হলগুলো খুলে দেয়া হবে।

প্রসঙ্গত, রমজান ও পবিত্র ইদুল ফিতর উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আগামী ২৩ এপ্রিল পর্যন্ত অ্যাকাডেমিক ক্লাস ও পরীক্ষা চলমান থাকবে।

ডেইলি-বাংলাদেশ/জেডএম
লিংক সফলভাবে কপি হয়েছে!