ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

সংক্ষিপ্ত সিলেবাসে হবে রাবির ভর্তি পরীক্ষা

রাবি প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৫৭, ১২ এপ্রিল ২০২২
সংক্ষিপ্ত সিলেবাসে হবে রাবির ভর্তি পরীক্ষা
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বর ও প্রশাসন ভবন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২১-২০২২ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা পুর্নবিন্যাস্তকৃত সিলেবাসের আলোকে অনুষ্ঠিত হবে।

সোমবার (১১ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কমিটির এক সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সভা সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) প্রস্তাব বিবেচনায় নিয়ে ভর্তি পরীক্ষা পুর্নবিন্যাস্ত সিলেবাসে নেয়ার পক্ষে মত দিয়েছেন অধিকাংশ শিক্ষক। সবার মতামতের ভিত্তিতে সিদ্ধান্তটি গ্রহণ করা হয়। 

Advertisement

সভায় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী দ্বিতীয়বার ভর্তির সুযোগ দেয়ার বিষয়ে প্রস্তাব করা হয়। অধিকাংশ শিক্ষকদের সম্মতিতে এই প্রস্তাবটি গৃহীত হয়। ফলে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় বসার সুযোগ পাচ্ছে শিক্ষার্থীরা। তবে শুধুমাত্র এবছরের জন্য দ্বিতীয়বার ভর্তির সুযোগ রাখার পক্ষে মত দেন শিক্ষকরা।
 
প্রসঙ্গত, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আগামী ২৫ জুলাই শুরু হবে। এবার তিনটি ইউনিটে (এ, বি, সি) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি ইউনিটে মাত্র ৭২ হাজার শিক্ষার্থী পরীক্ষায় বসার সুযোগ পাবে। গতবারের মতো এবারও বহুনির্বাচনী (এমসিকিউ) পদ্ধতিতে ১০০ নম্বরে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। মোট ৮০টি প্রশ্ন থাকবে, পাস নম্বর ৪০। পাঁচটি ভুল উত্তরের জন্য এক নম্বর কাটা হবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!