মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে প্রেরতি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পবিত্র রমজান মাসের ধর্মীয় নিয়ম-কানুন প্রতিপালনের স্বার্থে বিকেল পাঁচটার মধ্যে বাংলা নববর্ষের যাবতীয় অনুষ্ঠানাদি সম্পন্ন করতে হবে। এছাড়াও বহিরাগতদের বিকেল পাঁচটার মধ্যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ত্যাগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।
.png)
বিজ্ঞপ্তিতে এ বিষয়ে সবার সর্বাত্মক সহযোগিতা কামনা করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।