ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

রাবিতে থাকছে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেয়ার সুযোগ

রাবি প্রতিনিধি
প্রকাশিত: ১৪:২১, ৩১ মার্চ ২০২২
রাবিতে থাকছে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেয়ার সুযোগ
২০২০-২১ শিক্ষাবর্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ভর্তি পরীক্ষায় অংশ নিতে আসা শিক্ষার্থীরা।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে দ্বিতীয় বার ভর্তি পরীক্ষা দেয়ার সুযোগ থাকছে।

বৃহস্পতিবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনের কনফারেন্স কক্ষে ভর্তি পরীক্ষা উপ-কমিটির এক সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। বিষয়টি নিশ্চিতি করেছেন ছাত্র উপদেষ্টা এম তারেক নূর।
 
সভা সূত্রে জানা গেছে, করোনাকালীন শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে দেয়ার জন্য শুধু এই বছরের জন্য দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেয়ার সুযোগ রাখছে ভর্তি পরীক্ষা উপ কমিটি।

এছাড়াও জানা যায়, এবারের ভর্তি পরীক্ষা ৪টি ইউনিটে অনুষ্ঠিত হবে। প্রতি ইউনিটে পরীক্ষা দিতে পারবে ৭২ হাজার পরীক্ষার্থী।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!