রাবিতে ভর্তি পরীক্ষা শুরু ২৪ জুলাই
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হবে ২৪ জুলাই। চার দিনব্যাপী এই ভর্তি পরীক্ষা চলবে ২৭ জুলাই পর্যন্ত।
বৃহস্পতিবার (৩১ মার্চ) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের ভিসির কনফারেন্স কক্ষে ভর্তি পরীক্ষা উপ-কমিটির এক সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সভা সূত্রে জানা গেছে, ২০২১-২২ শিক্ষাবর্ষের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু হবে ২৪ জুলাই। যা চলবে ২৭ জুলাই পর্যন্ত। এবার চারটি ইউনিটে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর আগে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে ইচ্ছুক শিক্ষার্থীদের প্রথমে প্রাথমিক আবেদন করতে হবে। প্রাথমিক আবেদন শুরু হবে আগামী ২৫ মে, চলবে ৯ জুন পর্যন্ত।
.png)
প্রাথমিক আবেদন থেকে যাচাই-বাছাই শেষে উত্তীর্ণ শিক্ষার্থীদের চূড়ান্ত আবেদনের জন্য মনোনিত করা হবে। চূড়ান্ত আবেদন শুরু হবে ১৫ জুন, চলবে ২৮ জুন পর্যন্ত।
এবারের দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ থাকছে। চারটি ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি ইউনিটে ৭২ হাজার শিক্ষার্থী পরীক্ষায় বসার সুযোগ পাবে। করোনাকালীন শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নেয়ার জন্য শুধু এই বছরের জন্য দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেয়ার সুযোগ রাখা হয়েছে।