ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

রাবি প্রেস ক্লাবের নেতৃত্বে বিপ্লব-সজল

রাবি প্রতিনিধি
প্রকাশিত: ১৯:০০, ২৮ মার্চ ২০২২
রাবি প্রেস ক্লাবের নেতৃত্বে বিপ্লব-সজল
সভাপতি বেলাল হোসাইন বিপ্লব এবং সাধারণ সম্পাদক আবু সাইদ সজল

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের (আরইউপিসি) ৩২তম কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি হয়েছেন ডেইলি ইন্ডাস্ট্রির বিশ্ববিদ্যালয় প্রতিনিধি বেলাল হোসাইন বিপ্লব এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দৈনিক শেয়ার বিজ’র বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আবু সাইদ সজল।

রবিবার (২৭ মার্চ) বিকেলে বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের কার্যালয়ে নির্বাচন শেষে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন প্রেস ক্লাবের উপদেষ্টা ও প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. আমজাদ হোসেন।

কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি সোহানুর রহমান সুমন (ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস) ও এম আর মামুন (দৈনিক গণমানুষের আওয়াজ), যুগ্ম-সম্পাদক কামরুল হাসান অভি (ভোরের ডাক/বিডি ২৪ লাইভ), কোষাধ্যক্ষ মেশকাত মিশু (ঢাকা পোস্ট),  সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক শাহজালাল ইসলাম তুহিন (দৈনিক ইনকিলাব/আমাদের রাজশাহী), প্রচার ও প্রকাশনা সম্পাদক জুবায়ের জামিল (প্রতিদিনের সংবাদ), ক্রীড়া সম্পাদক আশিক আদনান (রাজশাহী সংবাদ), দফতর সম্পাদক শোয়াইব শুভ (নতুন প্রভাত) এবং কার্যনির্বাহী সদস্য মোস্তাফিজুর রহমান মিন্টু (দ্যা ডেইলি সান), তারিকুল ইসলাম তৌফিক (সংবাদ প্রকাশ) এবং মনির হোসেন মাহিন (জাগো নিউজ)।

Advertisement

নির্বাচনে ফলাফল ঘোষণার সময় প্রেস ক্লাবের উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয় জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক ড. প্রদীপ কুমার পান্ডে, অধ্যাপক ড. ফজলুল হক, অধ্যাপক ড. মো. হাছানাত আলী উপস্থিত ছিলেন।

নতুন কমিটিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন, বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, রিপোর্টার্স ইউনিটি, শিক্ষক সমিতি, শিক্ষক ফোরাম, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন শুভেচ্ছা জানান।

ডেইলি-বাংলাদেশ/জেডএম
লিংক সফলভাবে কপি হয়েছে!