[ শিক্ষা ]
রাবিতে ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন শুরু ২৫ মে
ফাইল ছবি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন শুরু ১৫ জুন। চলবে ৯ জুন পর্যন্ত।
বৃহস্পতিবার (৩১ মার্চ) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স কক্ষে ভর্তি পরীক্ষা উপ-কমিটির এক সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সভা সূত্রে জানা গেছে, ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার আবেদন শুরু হবে ২৫ মে। যা চলবে ৯ জুন পর্যন্ত। প্রাথমিক আবেদন যাচাই-বাছাই শেষে উত্তীর্ণ শিক্ষার্থীদের চূড়ান্ত আবেদনের জন্য মনোনিত করা হবে।
.png)
এছাড়া করোনাকালীন শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে দেয়ার জন্য শুধু এই বছরের জন্য দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেয়ার সুযোগ থাকছে। যেখানে ভর্তি পরীক্ষা থাকবে ৪ ইউনিটের বিপরীতে ইউনিট প্রতি পরীক্ষা দিতে পারবে ৭২ হাজার পরীক্ষার্থী।
ডেইলি-বাংলাদেশ/জেডএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!