ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

জেনে নিন রাবির কোন ইউনিটের ভর্তি পরীক্ষা কবে

রাবি প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৫২, ১১ এপ্রিল ২০২২
জেনে নিন রাবির কোন ইউনিটের ভর্তি পরীক্ষা কবে
ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২৫ জুলাই থেকে শুরু হবে। চলবে ২৭ জুলাই পর্যন্ত। এবার ৩টি ইউনিটে (এ, বি, সি) প্রতিদিন চার শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সোমবার (১১ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির এক সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।

কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, ২৫ জুলাই ‘সি’ ইউনিট (বিজ্ঞান), ২৬ জুলাই ‘এ’ ইউনিট (মানবিক), ২৭ জুলাই ‘বি’ ইউনিট (বাণিজ্য) ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

Advertisement

শিফট অনুযায়ী প্রতিদিন গ্রুপ-১: সকাল ৯টা থেকে ১০টা, গ্রুপ-২: ১১টা থেকে ১২টা, গ্রুপ-৩: দুপুর ১টা থেকে ২টা। এছাড়াও গ্রুপ-৪: বিকাল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি শিফটে ১৮ হাজার করে শিক্ষার্থী পরীক্ষা দেবে।

এদিকে আগামী ২৫ মে দুপুর ১২টা থেকে প্রাথমিক আবেদন শুরু হবে। যা ৯ জুন রাত ১২টা পর্যন্ত চলবে। আবেদন ফি ৫৫ টাকা। প্রাথমিক আবেদন থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের চূড়ান্ত আবেদনের জন্য মনোনিত করা হবে। চূড়ান্ত আবেদন আগামী ১৫ জুন দুপুর ১২টা থেকে শুরু হয়ে চলবে ২৮ জুন রাত ১২টা পর্যন্ত।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, ২০২১-২০২২ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের প্রতিটি ইউনিটের ভর্তি পরীক্ষা এমসিকিউ (বহুনির্বাচনী) পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। পরীক্ষার সময় ১ ঘণ্টা এবং পূর্ণমান ১০০। পাঁচটি ভুল উত্তরের জন্য এক নম্বর কাটা যাবে। পরীক্ষায় পাশ নম্বর ৪০।

প্রসঙ্গত, এর আগে গত ৩১ মার্চ বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনে ভিসির কনফারেন্স কক্ষে ভর্তি পরীক্ষা উপ-কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। সভায় ভর্তি পরীক্ষা শুরু প্রাথমিক তারিখ নির্ধারণ করা হয়েছিলো ২৫ জুলাই। পরবর্তীতে গত ৮ এপ্রিল ভিসিদের সংগঠন বিশ্ববিদ্যালয় পরিষদের সভায় ২৫ জুলাই ভর্তি পরীক্ষা শুরুর বিষয়ে উপস্থাপন করেন ভিসি গোলাম সাব্বির সাত্তার। এতে অন্য কোনো বিশ্ববিদ্যালয় আপত্তি জানায়নি। তাই পূর্ব নির্ধারিত সময়েই পরীক্ষা শুরু বিষয়ে আজ চূড়ান্ত অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!