ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

পাবিপ্রবিতে অন্ত:বিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন 

পাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ১৩:২৪, ২৯ মে ২০২২
পাবিপ্রবিতে অন্ত:বিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন 
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন টুর্নামেন্টের উদ্বোধন করেন।

১৪তম বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) অন্ত:বিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে।

রোববার (২৯ মে) সকাল ৯.৪৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন বেলুন এবং কবুতর উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন বলেন, দীর্ঘদিন পর আমরা আবার মাঠে ফিরেছি। করোনায় সবকিছু থমকে যাওয়ার এখন আবার সবকিছু শুরু হয়েছে। খেলাধুলার মাধ্যমে আমাদের স্বাস্থ্য ও মন ভালো থাকে। এই টুর্নামেন্টের মধ্যে দিয়ে শিক্ষার্থীরা আরো সতেজ হয়ে উঠবে বলে আমি আশা করি।

Advertisement

খেলোয়াড়দের উদ্দেশে তিনি বলেন, মাঠে খেলোয়াড়সুলভ আচরণ করতে হবে। নিয়ম মেনে খেলতে হবে। খেলায় জয় পরাজয় থাকবে কিন্তু জয় পরাজয় মেনে নেয়ার মন মানসিকতা খেলোয়ারদের থাকতে হবে।

এরপর উপাচার্য ফুটবলে ক্লিক করার মধ্য দিয়ে খেলার আনুষ্ঠানিকতা শুরু হয়। 

এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিন, চেয়ারম্যান, বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে ক্রীড়া ও বৃক্ষরোপণ উপ-কমিটির সদস্যবৃন্দসহ বিভিন্ন বিভাগের শিক্ষক এবং শিক্ষার্থীরা।

উল্লেখ্য: আগামী ৫ জুন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ১৪তম বর্ষে পদার্পণ উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসন খেলাধুলাসহ বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!