তিনি বলেন, করোনার সময়ে বিশ্ববিদ্যালয়ের এক দল গবেষক সম্মুখ সারিতে থেকে করোনাভাইরাস নিয়ে গবেষণা করেছেন। আগামী দিনেও যদি কোনো মহামারি আসে, তাহলে সেভাবে মোকাবিলা করা হবে।
চবির প্রায় ৮ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে বৃহস্পতিবার দিনব্যাপী বিজ্ঞান মেলায় তিনি এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে সায়েন্টিফিক সোসাইটির (সিইউএসএস) আয়োজনে এ মেলা অনুষ্ঠিত হয়।
.png)
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- ইউজিসির অধ্যাপক ও স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত গবেষক ড. হাসিনা খান।
তিনি বলেন, বিজ্ঞান মনস্ক জাতি গঠনে এ ধরনের আয়োজন করতে হবে, করা জরুরি। বিশ্বে যত প্রাকৃতিক দুর্যোগ, জলবায়ু পরিবর্তন এসব আমাদের লোভ-লালসার কারণে। বিজ্ঞান চর্চা যত বাড়বে, মানুষ তত সচেতন হবে এবং পরিবেশ রক্ষায় ভূমিকা রাখবে। অতিলোভ ও সীমা লঙ্ঘন থেকে বিরত থাকবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক বেণু কুমার দে, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. নাসিম হাসান, সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সিরাজ উদ-দৌলা, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ড. রাশেদ মোস্তফা, চট্টগ্রাম অঞ্চলের পরিবেশ বিভাগের পরিচালক মফিদুল আলম প্রমুখ।