ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

রাবি ছাত্রী রিক্তা হত্যা মামলায় স্বামী ৩ দিনের রিমান্ডে

রাবি প্রতিনিধি
প্রকাশিত: ১২:০৪, ৪ আগস্ট ২০২২
রাবি ছাত্রী রিক্তা হত্যা মামলায় স্বামী ৩ দিনের রিমান্ডে
আব্দুল্লাহ ইসতিয়াক রাব্বি। ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আইন বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী রিক্তা আক্তার হত্যা মামলায় অভিযুক্ত আব্দুল্লাহ ইসতিয়াক রাব্বির তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৪ এ আসামির সাতদিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে আদালত তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন। 

বিষয়টি নিশ্চিত করেছেন নগরীর মির্জাপুর পুলিশ ফাঁড়ির এসআই ও মামলার তদন্ত কর্মকর্তা (আইও) দীপ্ত কুমার সিং।

Advertisement

তিনি বলেন, রিক্তা আক্তারের স্বামী আব্দুল্লাহ ইসতিয়াক রাব্বির ভাষ্য অনুযায়ী ২৯ জুলাই রাত সাড়ে ১১টার দিকে নগরীর বিনোদপুর এলাকার ধরমপুরে অবস্থিত তাদের ভাড়া বাসা থেকে তাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়।  রাত ১২টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

তবে রিক্তার শিক্ষক-সহপাঠী ও স্বজনদের দাবি, মৃত্যুটি আত্মহত্যা নয় বরং হত্যা। ফরেনসিক রিপোর্টের প্রাথমিক তথ্যেও রিক্তাকে শ্বাসরোধ করে হত্যার কথা বলা হয়েছে।

রিক্তার মৃত্যুর পরদিন ৩০ জুলাই তার বাবা লিয়াকত জোয়ার্দার নগরীর মতিহার থানায় একটি হত্যা মামলা করেন। এরপর পুলিশি হেফাজতে থাকা রিক্তার স্বামীকে গ্রেফতার দেখানো হয়।

জানা যায়, রিক্তা আক্তার বাড়ি কুষ্টিয়া জেলার কুমারখালি উপজেলার জোতপাড়া গ্রামে। স্বামীর সঙ্গে ধরমপুরে এক ভাড়া বাসায় থাকতেন তিনি। তার স্বামী আব্দুল্লাহ ইসতিয়াক রাব্বি রাবির ফলিত গণিত বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তার বাড়ি ঝিনাইদহের হরিণাকুণ্ডুর পোড়াহাটি গ্রামে। ২০২০ সালের ১০ জানুয়ারি তাদের বিয়ে হয়।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!