শাবিপ্রবি উপাচার্যের সঙ্গে ড. নাবিলা মাসুমির সৌজন্য সাক্ষাৎ
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত আমেরিকান দূতাবাসের রিজিওনাল ইংলিশ ল্যাংগুয়েজ কর্মকর্তা ড. নাবিলা মাসুমির সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩১ আগস্ট) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের সম্মেলন কক্ষে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সৌজন্য স্বাক্ষাৎকালে উপাচার্য বলেন, শাবিপ্রবি দেশের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয়। এ বছর আমরা দ্বিতীয়বারের মতো ২২টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজন করেছি। এছাড়া এ বিশ্ববিদ্যালয় প্রথম অনলাইন ভর্তি কার্যক্রম শুরু করে, দেশের প্রথম বাংলা সার্চ ইঞ্জিন পিপীলিকার উদ্ভাবন করে এবং দেশ সেরা ডিজিটাল বিশ্ববিদ্যালয় হিসেবে স্বীকৃত। এ বিশ্ববিদ্যালয় সুশাসনের জন্য অন্যতম রোল মডেল। এরই মধ্যে গবেষণায় বাজেট বৃদ্ধি করা হয়েছে আটগুন। ফলস্বরুপ এ বছর ৭০০র বেশি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে।
.png)
এ সময় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. হোসাইন আল মামুন, প্রক্টর ইশরাত ইবনে ইসলাম, ইনস্টিটিউট অব মর্ডান ল্যাংগুয়েজের পরিচালক অধ্যাপক ড. আলমগীর তৈমূর, আমেরিকান দূতাবাসের ইংলিশ ল্যাংগুয়েজ কো-অর্ডিনেটর শাওন কর্মকার ও রিজিওনাল ইংলিশ ল্যাংগুয়েজ প্রোগ্রাম স্পেশালিষ্ট বিশ্ব রাজ গৌতম প্রমুখ।