[ শিক্ষা ]
শাবিপ্রবিতে রিম মিউজিক্যাল ক্লাবের কন্সার্ট ৯ সেপ্টেম্বর
শাবিপ্রবির ‘রক নেভার ডাইস ভলিউম-২’ শীর্ষক রক কন্সার্ট। ছবি: ডেইলি বাংলাদেশ
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অন্যতম সাংস্কৃতিক সংগঠন রিম মিউজিক্যাল ক্লাবের উদ্যোগে ‘রক নেভার ডাইস ভলিউম-২’ শীর্ষক রক কন্সার্ট অনুষ্ঠিত হবে আগামী ৯ সেপ্টেম্বর।
শনিবার (৩ সেপ্টেম্বর) সংগঠনের সভাপতি আশিক হোসাইন মারুফ এ তথ্য জানান।
তিনি বলেন, গত ১ সেপ্টেম্বর রিম মিউজিক্যাল ক্লাবের সাধারণ সভায় ‘রক নেভার ডাইস ভলিউম-২’ শীর্ষক রক কন্সার্ট আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী ৯ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এ কন্সার্ট অনুষ্ঠিত হবে। এতে দেশের জনপ্রিয় তিনটি রক ব্যান্ড ‘সোনার বাংলা সার্কাস’, ‘কারনিভাল’ ও ‘বাফারিং’ অংশগ্রহণ করবে। এছাড়া কন্সার্টে ‘রিম মিউজিক্যাল ক্লাবের পক্ষ থেকেও গান পরিবেশন করা হবে।
.png)
তিনি আরো বলেন, রিম আয়োজিত এ কন্সার্টে অংশগ্রহণ করতে লাইব্রেরি ভবনের পাশের টেন্ট থেকে টিকেট সংগ্রহ করতে হবে। প্রতিটি টিকেটের মূল্য ২০০ টাকা।
ডেইলি-বাংলাদেশ/কেবি
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!