ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

ঢাবির ৫৩তম সমাবর্তন ১৯ নভেম্বর, বক্তা নোবেল বিজয়ী জ্যাঁ তিরোল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৩১, ৮ সেপ্টেম্বর ২০২২
ঢাবির ৫৩তম সমাবর্তন ১৯ নভেম্বর, বক্তা নোবেল বিজয়ী জ্যাঁ তিরোল
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল। ফাইল ফটো

আগামী ১৯ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৩তম সমাবর্তন অনুষ্ঠিত হবে। এতে বক্তা থাকবেন নোবেল বিজয়ী ফরাসী অর্থনীতিবিদ অধ্যাপক ড. জ্যাঁ তিরোল।

বুধবার ভার্চুয়ালি অনুষ্ঠিত সিন্ডিকেটের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। এতে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালসহ সিন্ডিকেট সদস্যরা সংযুক্ত ছিলেন।

এর আগে, গত মঙ্গলবার উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামানের সভাপতিত্বে একাডেমিক কাউন্সিলের বিশেষ সভা হয়। এ সভার সুপারিশের আলোকে আজ সিন্ডিকেট সভায় সমাবর্তন বিষয়ে এ সিদ্ধান্ত নেয়া হয়।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: ঢাবি
লিংক সফলভাবে কপি হয়েছে!