ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ শিক্ষা ]

পাবিপ্রবিতে প্রথম সাংবাদিক সংগঠনের যাত্রা শুরু

পাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ১১:৩৩, ১৭ অক্টোবর ২০২২
পাবিপ্রবিতে প্রথম সাংবাদিক সংগঠনের যাত্রা শুরু
পাবিপ্রবি প্রেসক্লাব’ এর অনুমোদন। ছবি: ডেইলি বাংলাদেশ

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) প্রথম সাংবাদিক সংগঠন হিসেবে ‘পাবিপ্রবি প্রেসক্লাব’ যাত্রা শুরু করেছে। রোববার (১৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ‘পাবিপ্রবি প্রেসক্লাব’ এর অনুমোদন দেন।

প্রেসক্লাবের যাত্রা উপলক্ষে বিকেলে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্বরে বেলুন এবং কেক কাটার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং পাবিপ্রবি প্রেসক্লাবের পৃষ্ঠপোষক অধ্যাপক ড. হাফিজা খাতুন।  

উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন বলেন, আজকের দিনটি অনেক আনন্দের। দীর্ঘ প্রতীক্ষার পর পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রথম সাংবাদিক সংগঠন হিসেবে পাবিপ্রবি প্রেসক্লাব যাত্রা শুরু করেছে, এটা নিঃসন্দেহে আনন্দের। আমরা আশা করি পাবিপ্রবিকে তারা দেশ ও জাতির সামনে সুন্দর করে তুলে ধরবে। এই বিশ্ববিদ্যালয়ের এগিয়ে যাওয়াতে প্রেসক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে আমি আশা করি।

এ সময় উপাচার্য আরো বলেন, সাংবাদিকরা হলো জাতির ওয়াচ ডগ। যখনই কোনো একটা সমাজ কিংবা জাতি বিপদের সম্মুখীন হন তখন সাংবাদিকরা সবাইকে সতর্ক করে দেন। আমরাও আশা করি পাবিপ্রবির সাংবাদিকরা বিশ্ববিদ্যালয়ের ওয়াচডগ হিসেবে ভূমিকা পালন করবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য দেন উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পাবিপ্রবি প্রেসক্লাবের অন্য দুইজন পৃষ্ঠপোষক উপ-উপাচার্য অধ্যাপক ড. এস এম মোস্তফা কামাল খান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কে এম সালাহ উদ্দিন। 

এছাড়াও বক্তব্য দেন, সামাজিক ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. মো. হাবিবুল্লাহ, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. কামরুজ্জামান, ছাত্র উপদেষ্টা দফতরের পরিচালক ড. সমীরণ কুমার সাহা, প্রক্টর মো. কামাল হোসাইন। 

এ সময় আরো উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, বিভিন্ন অনুষদের চেয়ারম্যানবৃন্দ, বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ, পাবিপ্রবিতে কর্মরত বিভিন্ন জাতীয় এবং অনলাইন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ এবং সাধারণ শিক্ষার্থীবৃন্দ।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!