ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

সিকৃবিতে পাল্টাপাল্টি ব্রাজিল-আর্জেন্টিনার ফ্যান ক্লাব

সিকৃবি প্রতিনিধি
প্রকাশিত: ১২:১০, ১৫ নভেম্বর ২০২২
সিকৃবিতে পাল্টাপাল্টি ব্রাজিল-আর্জেন্টিনার ফ্যান ক্লাব
ছবি: ডেইলি বাংলাদেশ

আসন্ন কাতার বিশ্বকাপ ২০২২ কে সামনে রেখে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) হুমায়ুন রশীদ চৌধুরী হলের ব্রাজিল ভক্তদের নিয়ে মজার ছলেই গঠন করা হয় ‘ব্রাজিল ফ্যান ক্লাব’। এর কিছু পরেই আর্জেন্টিনা ফ্যান ক্লাবের কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত ব্রাজিল ফুটবল সমর্থক ক্লাবের সভাপতি স্নাতকোত্তর শিক্ষার্থী তানবীর রাহী ও সাধারণ সম্পাদক ডুয়েল মাহমুদ। এবং আর্জেন্টিনা ফুটবল সমর্থক ক্লাবের সভাপতি স্নাতক শিক্ষার্থী কাজী রোমান ও সাধারণ সম্পাদক ইয়ামিম হোসেন।

সোমবার (১৪ নভেম্বর) দিবাগত রাত ৩টায় ব্রাজিল ফুটবলের সমর্থকদের ৩৯ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। এ নিয়ে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ব্যাপক আলোড়ন তৈরি হলে তড়িঘড়ি করে একই হলে আর্জেন্টিনা ফুটবল সমর্থক গোষ্ঠী বিকাল ৪টায় ৩৪ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করে।

আর্জেন্টিনা ফ্যান ক্লাবের নব গঠিত কমিটির উপদেষ্টামন্ডলীর সদস্য বিপ্লব দেব বলেন, আমাদের বিশ্বাস এবং প্রত্যাশা, আর্জেন্টিনা লিও মেসির নেতৃত্বে এবং স্কোলনির দিক-নির্দেশনায় বরাবরের মতোই নান্দনিক ফুটবল খেলা উপহার দিবে। ফুটবলের আশীর্বাদ মেসির হাতে এবারের ট্রফিটা গেলে সবচেয়ে বেশি খুশি হব। এছাড়াও এবারের প্রতিটি দলই অনেক ভালো। তাই এটা বলাই যায় যে, সুস্থ, সুন্দর এবং জমজমাট একটা প্রতিযোগিতা দেখতে যাচ্ছি আমরা। বিপ্লব দেব তার প্রিয় দল আর্জেন্টিনা এবং অন্যান্য সব দলের জন্যই অনেক শুভকামনা জানান।

Advertisement

ব্রাজিল ফ্যান ক্লাবের সভাপতি তানবির রাহী বলেন, ব্রাজিল ফিফা বিশ্বকাপের ইতিহাসের সবচেয়ে সফল দল, যারা এপর্যন্ত পাঁচবার বিশ্বকাপ জয়লাভ করেছে। ব্রাজিল ফিফা বিশ্বকাপের ইতিহাসে একমাত্র দল হিসেবে সবগুলো আসরে অংশগ্রহণ করেছে। 

তিনি আরো বলেন, একান্তই মজার উদ্দেশ্যে এটি করেছি। বিশ্ববিদ্যালয়ে বিশ্বকাপ ফুটবলের আমেজ বিরাজ করছে। সবার কাছে বিশ্বকাপ ফুটবল উন্মাদনা ছড়িয়ে দিতেই আমরা মজার ছলে যে যার সমর্থন করা দলের কমিটি করেছি। তিনি তার প্রিয় ফুটবল দল ব্রাজিল ও অন্যান্য দলের জন্য শুভ কামনা জানান।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!