ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

বিজয় দিবসে শাবিপ্রবিতে গ্রাফিতিতে ‘বাঙালি সংস্কৃতি’

শাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ১৫:২৫, ১৬ ডিসেম্বর ২০২২
বিজয় দিবসে শাবিপ্রবিতে গ্রাফিতিতে ‘বাঙালি সংস্কৃতি’
বিজয় দিবসে শাবিপ্রবিতে গ্রাফিতিতে ‘বাঙালি সংস্কৃতি’। ছবি: ডেইলি বাংলাদেশ

বিজয় দিবসে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গ্রাফিতির মাধ্যমে দেয়ালে ‘বাঙালি সংস্কৃতি’ তুলে ধরা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ২৬তম ব্যাচের উদ্যোগে এসব গ্রাফিতি অংকন করা হয়।

শুক্রবার সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবন ডি এর নিচতলায় নৃবিজ্ঞান বিভাগের তিন দিকের দেয়ালে এসব গ্রাফিতির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

বিজয় দিবসে শাবিপ্রবিতে গ্রাফিতিতে ‘বাঙালি সংস্কৃতি’। ছবি: ডেইলি বাংলাদেশ

Advertisement

গ্রাফিতি অংকনের বিষয়ে নৃবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক আ ফ ম জাকারিয়া বলেন, নৃবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের (২৬তম ব্যাচ) শিক্ষার্থীদের উদ্যোগে এসব গ্রাফিতি অংকন করা হয়েছে। মূলত বাংলাদেশের ইতিহাস, সমাজ ও সংস্কৃতি নামক একটি কোর্স থেকে তারা অনু্প্রাণিত হয়েই এ উদ্যোগ নিয়েছে। গ্রাফিতিতে প্রাগৈতিহাসিক যুগ, প্রাচীন যুগ, ব্রিটিশ আমল, পাকিস্তান আমল ও বাংলাদেশ পিরিয়ডের বিভিন্ন সংস্কৃতি তুলে ধরা হয়।

তিনি আরো বলেন, তাদের এমন উদ্যোগের জন্য বিভাগের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং এ কাজের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকেও ধন্যবাদ জানাচ্ছি।

গ্রাফিতি উদ্বোধনকালে আরো উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. আখতারুল ইসলাম, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক আমিনা পারভীন, প্রক্টর ইশরাত ইবনে ইসমাইল, বিভিন্ন অনুষদের ডিন ও নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। 

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: শাবিপ্রবি
লিংক সফলভাবে কপি হয়েছে!