বুধবার সন্ধ্যায় অধিভুক্ত কলেজগুলোর জন্য নির্ধারিত ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়। এতে সুযোগ পেয়েছেন এক হাজার ৪৭৬ শিক্ষার্থী। মেধাক্রম অনুযায়ী আসন খালি থাকা সাপেক্ষে ভর্তির সুযোগ দেওয়া হয়েছে তাদের।
ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক এবং ঢাবির কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঢাকা বিশ্ববিদ্যালয় সাত কলেজের বিষয় এবং কলেজ পছন্দের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় মেধাতালিকা প্রকাশ করে গত অক্টোবর মাসেই ভর্তি পরীক্ষার ফল প্রকাশ ও মনোনয়ন কার্যক্রম হয়েছিল।
.png)
তিনি আরো জানান, বেশকিছু আসন খালি থাকায় সেসব আসনগুলোতে নতুন শিক্ষার্থীদের সুযোগ দেওয়া হয়েছে। মোট এক হাজার ৪৭৬ জন শিক্ষার্থী সুযোগ পেয়েছেন। তাদের মধ্যে বিজ্ঞানের প্রায় এক হাজার, বাকিগুলো মানবিক ও ব্যবসায় শিক্ষায় সুযোগ পেয়েছেন। আর কোনো মনোনয়ন তালিকা প্রকাশের সুযোগ নেই বলেও জানান তিনি।