ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

হাবিপ্রবিতে চতুর্থ ধাপে ভর্তি হতে পারবে ১২ শিক্ষার্থী

হাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৩৬, ৫ ফেব্রুয়ারি ২০২৩
হাবিপ্রবিতে চতুর্থ ধাপে ভর্তি হতে পারবে ১২ শিক্ষার্থী
ফাইল ফটো

হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ১২টি আসন ফাঁকা অবস্থায় তৃতীয় ধাপের শিক্ষার্থী ভর্তি কার্যক্রম এরই মধ্যে শেষ হয়েছে। 

এসব ফাঁকা আসনের মধ্যে গণিত বিভাগে ৪টি,  সামাজবিজ্ঞান বিভাগে ৩টি, ডেভলপমেন্ট স্টাডিজ বিভাগে ৪টি এবং ম্যানেজমেন্ট বিভাগে ১টি আসন ফাঁকা রয়েছে। 

Advertisement

এদিকে চলতি সপ্তাহেই ঐ ১২টি ফাঁকা আসনে শিক্ষার্থী ভর্তি করানোর হবে বলে বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে।

বর্তমানে বিজ্ঞান অনুষদ ব্যতীত বাকি ৭টি অনুষদের পাঠদান শুরু হয়েছে। তবে আগামী ৭ ফেব্রুয়ারি সকাল ১১টায় হাবিপ্রবির কেন্দ্রীয় অডিটোরিয়াম-১ এ বিজ্ঞান অনুষদের অরিয়েন্টেশন প্রোগ্রাম আয়োজনের পরিকল্পনা চলছে। অরিয়েন্টেশনের পর বিজ্ঞান অনুষদের পাঠদান শুরু হবে হবে।

উল্লেখ্য, বর্তমানে হাবিপ্রবিতে মোট আসন সংখ্যা ১৫২৭টি। তৃতীয় মেধাতালিকার ভর্তি কার্যক্রম শেষে মোট শিক্ষার্থী ভর্তি হয়েছে ১৫১৫ জন। 
 

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: হাবিপ্রবি
লিংক সফলভাবে কপি হয়েছে!