ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

৭২’র সংবিধান বিশ্বের শ্রেষ্ঠ সংবিধানের অন্যতম: রাবি ভিসি

রাবি প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৩৩, ১৬ ফেব্রুয়ারি ২০২৩
৭২’র সংবিধান বিশ্বের শ্রেষ্ঠ সংবিধানের অন্যতম: রাবি ভিসি
রাবি ভিসি অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। ছবি: ডেইলি বাংলাদেশ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভিসি অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বলেছেন, ১৯৭২ এর সংবিধান বিশ্বের শ্রেষ্ঠ সংবিধানগুলোর মধ্যে অন্যতম। এই সংবিধানে বলা হয়েছে জনগণই সব ক্ষমতার উৎস যা আমাদের ক্ষমতায়ন ও আশা-আকাঙ্ক্ষার প্রতীক। সংবিধানের আলোকে আমাদের প্রতিষ্ঠানগুলোর কাজকর্মে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা একান্ত প্রয়োজন।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ে তথ্য অধিকার আইন, ২০০৯ এবং তথ্য অবমুক্তকরণ নির্দেশিকা প্রণয়ন বিষয়ক এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ভিসি অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার আরো বলেন, ২০০৯ সালে সরকার তথ্য অধিকার আইন পাশ করে। এই আইনের মাধ্যমে জনগণের তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করা হয়েছে। আইনটিকে সুষ্ঠুভাবে প্রয়োগের জন্য তথ্য অবমুক্তকরণ বিষয়ে নীতিমালা থাকা একান্ত আবশ্যক।

Advertisement

বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত কর্মশালার উদ্বোধনীতে বিশেষ অতিথি ছিলেন প্রো-ভিসি অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম ও অধ্যাপক মো. হুমায়ুন কবীর। 

কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন, তথ্য কমিশনের সাবেক তথ্য কমিশনার নেপাল চন্দ্র সরকার ও ম্যানেজমেন্ট অ্যান্ড রিসোর্স ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (এমআরডিআই) এর নির্বাহী পরিচালক হাসিবুর রহমান মুকুর।

আইকিউএসির পরিচালক অধ্যাপক দুলাল চন্দ্র রায়ের সভাপতিত্বে  কর্মশালায় অন্যদের মধ্যে আইকিউএসির অতিরিক্ত পরিচালক অধ্যাপক মো. মশিহুর রহমান তথ্য অধিকার আইন ও এর আওতায় তথ্য অবমুক্তকরণ বিষয়ে বক্তৃতা করেন। আইকিউএসির অতিরিক্ত পরিচালক অধ্যাপক মো. আব্দুর রশিদ সরকার কর্মশালা উদ্বোধনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!