বৃহস্পতিবার (৯ মার্চ) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের ডিনস্ লাউঞ্জে কৃষি অনুষদের আয়োজনে সেমিনারটি অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান অতিথি ছিলেন, ভিসি অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার, বিশেষ অতিথি ছিলেন প্রো-ভিসি অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম ও অধ্যাপক মো. হুমায়ুন কবীর, সম্মানিত অতিথি ছিলেন জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ শহিদুল আলম।
.png)
কৃষি অনুষদের ডিন অধ্যাপক মো. আব্দুল আলিমের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট ফিলিপাইনের লিড প্ল্যান্ট প্যাথলজিস্ট ড. ভ্যান সেপলার-লু। আরো বক্তব্য দেন এগ্রোনমী অ্যান্ড এগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগের অধ্যাপক মো. মাহমুদুল হাসান। সেমিনারে প্যানেল মেম্বার ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বায়োটেকনোলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক আব্দুল্লাহ মোহাম্মদ সোহায়েল।
প্রধান অতিথি ভিসি অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার সেমিনারে উপস্থাপিত প্রবন্ধ ও তার ধারাবাহিকতায় আলোচনা থেকে জেনোম এডিটিং এর মাধ্যমে বাংলাদেশে ধানের রোগ প্রতিরোধে দিক নির্দেশনা পাওয়া যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
এই বিষয়ে তিনি আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউটের (ইরি) অব্যাহত সহযোগিতার প্রত্যাশা করেন। এগ্রোনমী অ্যান্ড এগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগের শিক্ষক ড. ফেরদৌস আক্তার সেমিনারটি সঞ্চালনা করেন।
সেমিনার শেষে ড. ভ্যান সেপলার-লু শহিদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনে ভিসির সঙ্গে মতবিনিময় করেন। এসময় ভিসি ইরির সঙ্গে অ্যাকাডেমিক সহযোগিতার বিষয়ে আগ্রহ প্রকাশ করলে ড. লু সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। এসময় অন্যদের মধ্যে প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক তানজিমা ইয়াসমিন, জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে উপস্থিত ছিলেন।