ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

ঢাবির গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত

শিক্ষাঙ্গন প্রতিবেদক
প্রকাশিত: ১২:৩৫, ১৭ মার্চ ২০২৩
ঢাবির গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত
ছবি: ডেইলি বাংলাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অঙ্গীভূত কলেজের গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে স্নাতকের ভর্তি পরীক্ষা আগামী ১১ জুন (শনিবার) থেকে শুরু হবে। ঐ দিন সকাল ১১টা থেকে পরীক্ষা শুরু হয়ে চলবে দুপুর ১২টা পর্যন্ত।

বৃহস্পতিবার (১৬ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনস্থ অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত ভর্তি কমিটির সভায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঢাবির অঙ্গীভূত কলেজ সমূহের গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু আগামী ১১ জুন (শনিবার)। উক্ত ইউনিটের ভর্তি আবেদন গ্রহণ হবে আগামী ২ এপ্রিল (রোববার) থেকে ৩০ এপ্রিল (রোববার) পর্যন্ত।

Advertisement

ঢাবির গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের ভর্তি সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা ও তথ্য https://collegeadmission.eis.du.ac.bd ওয়েবসাইটে প্রদত্ত সংশ্লিষ্ট ইউনিটের ভর্তি নির্দেশিকায় থাকবে।

প্রসঙ্গত, সভায় প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমানসহ বিভিন্ন অনুষদের ডিন এবং সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষবৃন্দ উপস্থিত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!