ঢাকা,  সোমবার   ০৯ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

[ শিক্ষা ]

বাউবির ডিগ্রি পরীক্ষার ফল প্রকাশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩:২৮, ১১ এপ্রিল ২০২৩
বাউবির ডিগ্রি পরীক্ষার ফল প্রকাশ
ছবি: সংগৃহীত

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ২০২০ সালের বিএ ও বিএসএস পরীক্ষার প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ সেমিস্টারের বিষয়ভিত্তিক চূড়ান্ত ফল প্রকাশ হয়েছে।

সোমবার (১০ এপ্রিল) সন্ধ্যায় এ ফল প্রকাশ করা হয়। 

জানা গেছে, প্রকাশিত এই ফলে পাসের হার ৭০.১৯ শতাংশ। এই চূড়ান্ত পরীক্ষায় অংশ নিয়েছিলেন ৪৫ হাজার ২৬২ শিক্ষার্থী। এদের মধ্যে উত্তীর্ণ হলো ৩১ হাজার ৭৬৯ জন। 

বাউবির তথ্য ও গণসংযোগ বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) ড. আ ফ ম মেজবাহ উদ্দিন সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানান।

মেজবাহ উদ্দিন জানান, শিক্ষার্থীদের মধ্যে একজন এ মাইনাস, ১৭৩ জন বি প্লাস, ২ হাজার ৬৭৭ জন বি, ৯ হাজার ৪৮১ জন বি মাইনাস, ১১ হাজার ৭৭৯ জন সি প্লাস, ৬ হাজার ৬২৭ জন সি এবং ১ হাজার ৩১ জন সি মাইনাস পেয়েছেন। উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ১৭ হাজার ৯৫০ ছাত্র এবং ১৩ হাজার ৮১৯ ছাত্রী ।

চূড়ান্তভাবে উত্তীর্ণ শিক্ষার্থীদের ফলাফল result.bou.ac.bd I Semester/Detail Result- exam.bou.ac.bd এবং বাউবির সব আঞ্চলিক ও উপ-আঞ্চলিক কেন্দ্রে পাওয়া যাবে।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!