[ শিক্ষা ]
কুবিতে ঈদের ছুটি শুরু
ছবি: সংগৃহীত
পবিত্র মাহে রমজান, বাংলা নববর্ষ, শব-ই-কদর, জুমাতুল বিদা, ঈদ-উল ফিতর ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে ২৫ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পাশাপাশি ১৬ দিনের ছুটি পাচ্ছে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা।
একাডেমিক ক্যালেন্ডার সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
১০ এপ্রিল সোমবার থেকে ৬ মে শনিবার পর্যন্ত অ্যাকাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে। অন্যদিকে ১৬ এপ্রিল রোববার থেকে ২মে মঙ্গলবার পর্যন্ত প্রশাসনিক ছুটি।
তবে ৪-৬ মে পর্যন্ত বুদ্ধপূর্ণিমা ও সাপ্তাহিক ছুটি থাকায় ৭মে থেকে নিয়মিত অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শুরু হবে।
.png)
এদিকে আবাসিক হল বন্ধের বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত নেয়া হয়নি বলে জানা গেছে।
ডেইলি-বাংলাদেশ/কেবি
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!