[ শিক্ষা ]
কুবিতে সীমিত পরিসরে পহেলা বৈশাখের আয়োজন
ছবি: সংগৃহীত
বাঙালির উৎসবের মধ্যে অন্যতম পহেলা বৈশাখ বা বাংলা নববর্ষ। বাংলাদেশসহ পৃথিবীর বিভিন্ন প্রান্তের বাঙালিরা ঘটা করে উদযাপন করে দিনটি। তবে এবারের বৈশাখী প্রথম দিনটি পবিত্র রমজানে হওয়ায় স্বল্প পরিসরে উদযাপনের কথা রয়েছে। এবারো পহেলা বৈশাখ সীমিত পরিসরে উদযাপন করবে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্রশাসন।
পবিত্র রমজান ও বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় ১৪ এপ্রিল (শুক্রবার) মঙ্গল শোভাযাত্রা ও শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে এবারের পহেলা বৈশাখ উদযাপন করা হবে।
এ বিষয়ে বাংলা নববর্ষ ও পহেলা বৈশাখ উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মুহাম্মদ শামুসুজ্জামান মিলকি বলেন, বিশ্ববিদ্যালয় পরিবারের সবাইকে ১৪৩০ বঙ্গাব্দে শুভেচ্ছা। তবে মাহে রমজান ও বিশ্ববিদ্যালয় বন্ধ হওয়ায় শুধুমাত্র মঙ্গল শোভাযাত্রার আয়োজন করা হবে।
শোভাযাত্রার পরে বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যরা নিজেদের মধ্যে শুভেচ্ছা বিনিময় করবে। রমজান ও ক্যাম্পাস বন্ধ থাকায় সাংস্কৃতিক অনুষ্ঠান করা সম্ভব হচ্ছে না।
.png)
ডেইলি-বাংলাদেশ/কেবি
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!