[ শিক্ষা ]
কুবি রোটার্যাক্ট ক্লাবের নেতৃত্বে রহমান-সাকিব
সভাপতি আবিদুর রহমান, সম্পাদক সাকিব মোহাম্মদ আলামিন। ছবি: সংগৃহীত
বিশ্বের বৃহৎ যুব সংগঠন রোটার্যাক্ট ক্লাবের কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন ব্যবস্থাপনা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আবিদুর রহমান। পাশাপাশি সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন একই শিক্ষাবর্ষের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী সাকিব মোহাম্মদ আলামিন।
গতকাল শনিবার (২৯ এপ্রিল) বিকেলে এই কমিটি গঠন হয়।
আগামী এক বছর ক্লাবের ট্রেইনার হিসেবে থাকবেন বিদায়ী সভাপতি মো. মারুফ হোসেন সরকার।
.png)
নতুন কমিটিতে সহসভাপতি হয়েছেন তানভীর আহমেদ ও মো. ইব্রাহিম তালুকদার, যুগ্ম-সাধারণ সম্পাদক আবু কাউসার, তালহা জোবায়ের, কোষাধ্যক্ষ শেখ শাকিল আহমেদ। সার্ভিস ডিরেক্টর হয়েছেন সাবিকুন নাহার, কমিউনিটি সার্ভিস ডিরেক্টর মো. সোহাইবুল আহমেদ, প্রফেশনাল সার্ভিস ডিরেক্টর নাজিফা আনবার সাভা, ফিনানশিয়াল সার্ভিস ডিরেক্টর সাথী আক্তার, পাবলিক রিলেশন ও কমিউনিকেশন ডিরেক্টর আঞ্জুমান আক্তার নির্বাচিত হয়েছেন।
উল্লেখ্য, আগামী এক বছর নতুন কমিটি দায়িত্ব পালন করবে।
ডেইলি-বাংলাদেশ/কেবি
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!