ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

গুচ্ছ ভর্তি পরীক্ষায় আবেদন তিন লাখ দুই হাজার

জবি প্রতিনিধি
প্রকাশিত: ১৫:১৯, ১ মে ২০২৩
গুচ্ছ ভর্তি পরীক্ষায় আবেদন তিন লাখ দুই হাজার
ছবি: ডেইলি বাংলাদেশ

দেশে তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে সমন্বিত গুচ্ছ ভর্তি পরীক্ষা। ২০২২-২৩ শিক্ষাবর্ষে সর্বমোট ২২টি বিশ্ববিদ্যালয়ের সমন্বিত গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করেছে ৩ লাখ ২ হাজার শিক্ষার্থী। আবেদনের সময় গতকাল (রোববার) রাত ১১.৫৯ মিনিটে শেষ হয়েছে। আর  বাড়ানো হবে না আবেদনের সময়সীমা। 

শনিবার (১ মে) জবির প্রশাসনিক সূত্রে এসব তথ্য জানা যায়। 

জানা যায়, এবার গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণে সবচেয়ে বেশি আবেদন পড়েছে বিজ্ঞান অর্থাৎ ‘এ’ ইউনিটে। ‘এ’ ইউনিটে ১ লাখ ৬৬ হাজার শিক্ষার্থী আবেদন করেছে। মানবিক অর্থাৎ ‘বি’ ইউনিটে ৯৬ হাজার শিক্ষার্থী এবং বাণিজ্য অর্থাৎ ‘সি’ ইউনিটে আবেদন করেছে ৪০ হাজার শিক্ষার্থী। সে হিসেবে তিনটি ইউনিটে মোট ৩ লাখ ২ হাজার আবেদন পড়েছে।

Advertisement

জানা যায়, এবার পরীক্ষার আগের দিন পর্যন্ত শিক্ষার্থীরা প্রবেশপত্র ডাউনলোড করতে পারবে। আনুষঙ্গিক বিষয়ে পরবর্তী সভায় সিদ্ধান্ত হবে।

প্রসঙ্গত, গত ১৮ এপ্রিল থেকে ২০২২-২৩ শিক্ষাবর্ষে সমন্বিত গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের আবেদন শুরু হয়৷ আগামী ২০ মে  ‘বি’ ইউনিট, ২৭ মে ‘সি’ ইউনিট ও ৩ জুন ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবছরও ওয়েবসাইটে প্রদত্ত পরীক্ষা কেন্দ্রের তালিকা থেকে শিক্ষার্থীরা একটি কেন্দ্র পছন্দ করতে পারবে। 

ভর্তি পরীক্ষার সকল তথ্য গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের সমন্বিত ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে (www.gstadmission.ac.bd) পাওয়া যাবে।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!