বুধবার (৩ মে) জয়পুরিয়ান ট্রাস্ট ও জয়পুরহাট ডিস্ট্রিক্ট স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (জেডিসাব) এ কমিটি অনুমোদন দেয়। যার মেয়াদকাল আগামী ৬ মাস।
হাবিপ্রবির জয়পুরহাট জেলার সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত এক আলোচনা সভায় এই কমিটি গঠন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রায় ৮০ জন সাবেক ও বর্তমান শিক্ষার্থী।
.png)
জয়পুরহাট ডিস্ট্রিক্ট স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (জেডিসাব) এর আহ্বায়ক ডা. আব্দুল সিদ্দিক হাই আপন, সদস্য সচিব মো. তানভীর, হাবিপ্রবি প্রথম ব্যাচের শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান ফিজু এবং দ্বিতীয় ব্যাচের হুমায়ুন কবির এ কমিটিতে স্বাক্ষর করেন।
নবগঠিত এ কমিটিতে উপদেষ্টা হিসেবে আছেন প্রফেসর ড. ফেরদৌস মেহবুব, ড. এম. জি. এ. রানা এবং সহকারী অধ্যাপক মো. মিজানুর রহমান। জয়পুরহাট জেলার সাবেক শিক্ষার্থীদের এ কমিটিতে উপদেষ্টা রাখা হয়েছে এবং নতুন ব্যাচের শিক্ষার্থীদের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।