[ শিক্ষা ]
শাবিপ্রবির সমাজকর্ম বিভাগের প্রধান হলেন অধ্যাপক মিজানুর
অধ্যাপক মিজানুর রহমান। ছবি: সংগৃহীত
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সমাজকর্ম বিভাগের নতুন বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক মুহঃ মিজানুর রহমান। আগামী তিন বছর এ পদে দায়িত্ব পালন করবেন তিনি।
সোমবার (৮ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার (ভারপ্রাপ্ত) মো. ফজলুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, সমাজকর্ম বিভাগের অধ্যাপক আমিনা পারভীন নতুন কোষাধ্যক্ষের দায়িত্ব পাওয়ায় তাকে বিভাগীয় প্রধানের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে সমাজকর্ম বিভাগের অধ্যাপক মুহঃ মিজানুর রহমানকে উক্ত পদে স্থলাভিষিক্ত করা হয়েছে। এ আদেশ তার যোগদানের তারিখ থেকে কার্যকর হবে।
.png)
ডেইলি-বাংলাদেশ/কেবি
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!