ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

শাবিপ্রবির কার্যক্রম শুরু হচ্ছে রোববার

শাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৩৯, ২৭ এপ্রিল ২০২৩
শাবিপ্রবির কার্যক্রম শুরু হচ্ছে রোববার
ছবি: ডেইলি বাংলাদেশ

টানা ছুটি শেষে ফের একাডেমিক ও দাফতরিক কার্যক্রম শুরুর সময় এসেছে দেশের শিক্ষাঙ্গনগুলোতে। ২১দিন ছুটি থাকার পরে আগামী রোববার (৩০ এপ্রিল) খুলছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি)।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. ফজলুর রহমান।

ফজলুর রহমান বলেন, আজ পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষ হচ্ছে। তবে ২৮ ও ২৯ এপ্রিল সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় রোববার (৩০ এপ্রিল) থেকে যথারীতিতে একাডেমিক ও দাফতরিক কার্যক্রম শুরু হবে।

Advertisement

এর আগে ১০ এপ্রিল থেকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম এবং ১২ এপ্রিল থেকে দাফতরিক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। এতে টানা ২১দিন বন্ধ ছিল ক্যাম্পাসটি।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!