ঢাবি ক্যাম্পাস, রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ দেশের সাতটি বিভাগীয় পাবলিক বিশ্ববিদ্যালয়ে শুক্রবার সকাল ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত একযোগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
চলতি বছর ‘বিজ্ঞান ইউনিটে’ ১ হাজার ৮৫১টি আসনের বিপরীতে ভর্তিচ্ছু আবেদনকারীর সংখ্যা এক লাখ ২৭ হাজার ৭৯ জন।
.png)
এদিকে শুক্রবার সকালে কার্জন হল কেন্দ্রসহ বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের রুটিন দায়িত্বে নিয়োজিত উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ প্রমুখ।
পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ বলেন, যথাযথভাবে নিয়মনীতি অনুসরণ করে স্বচ্ছ ও সুশৃঙ্খলভাবে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ভর্তি পরীক্ষা নিয়ে সোশ্যাল মিডিয়ায় অশুভ ও প্রতারকচক্রের গুজবে কান না দেওয়ার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।
ঘূর্ণিঝড় মোখার কারণে চলমান ভর্তি পরীক্ষা পেছানোর সুযোগ নেই বলে জানিয়েছেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চলতি শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা যথারীতিতে চলবে। ঘূর্ণিঝড়টি কক্সবাজার ও এর আশপাশ এলাকায় রবিবার আঘাত হানার কথা রয়েছে। তাই আমাদের পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে।
শনিবার ‘ব্যবসায় শিক্ষা ইউনিটে’র ভর্তি পরীক্ষা
শনিবার অনুষ্ঠিত হবে ‘ব্যবসায় শিক্ষা ইউনিটে’র ভর্তি পরীক্ষা। ইউনিটটিতে এক হাজার ৫০টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ৪১ হাজার ৩৬৮ টি। সে হিসেবে আসনপ্রতি পরীক্ষার্থীর সংখ্যা ৩৯ জন।