বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (iu ac.bd) প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
১০ মে রাত ১১টা ৫৯ মিনিট থেকে ২১ মে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন প্রক্রিয়া চলবে।
.png)
আবেদনের যোগ্যতা
বিজ্ঞান শাখার জন্য এসএসসি ও এইচএসসি/ সমমান উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.৫০ সহ সর্বমোট জিপিএ ৮.০০, মানবিক শাখার জন্য এসএসসি এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.০০ সহ সর্বমোট জিপিএ ৬.০০, বাণিজ্য শাখার জন্য এসএসসি ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.০০ সহ সর্বমোট জিপিএ ৬.৫০ এবং কারিগরি শাখার জন্য এসএসসি ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.২৫ সহ সর্বমোট জিপিএ ৬.৭৫ থাকতে হবে। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১৩৫০ টাকা।
আবেদনের প্রক্রিয়া: আবেদনকারীকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের http://www.iu.ac.bd/admission লিংকে প্রবেশ করতে হবে। প্রথমে নিজের মোবাইল নম্বর নির্ধারিত স্থানে দিয়ে ভেরিফাই বাটনে ক্লিক করলে একটি ‘ওটিপি’ যাবে। যা নির্ধারিত স্থানে প্রদান করে ‘ভেরিফিই ওটিপি’ বাটনে ক্লিক করতে হবে। মোবাইল নম্বর যাচাইয়ের পরে আগত ওয়েবপেজে আবেদনকারীর নিজের নামসহ পিতা ও মাতার নাম এবং মাধ্যমিক/সমমান ও উচ্চ মাধ্যমিক /সমমান পরীক্ষার তথ্যসহ নির্ধারিত মাপের (300*300 Pixel) ছবি আপলোড করে সাবমিট বাটনে ক্লিক করতে হবে।
এরপরে আগত ওয়েবপেজে আবেদনকারী কর্তৃক আগের পেজে প্রদত্ত তথ্যসমূহ দেখানো হবে। কোনো ভুল থাকলে ‘ব্যাক’ বাটনে ক্লিক করে আগের পেজে ফিরে গিয়ে সংশোধন করতে হবে। অন্যথায় ‘নেক্সট’ বাটনে ক্লিক করতে হবে। পরবর্তী পেজে আবেদন ফি পরিশোধের জন্য ‘পে নাউ’ অথবা ‘ডাউনলোড বিল ফর্ম’ বাটনে ক্লিক করতে হবে। ‘পে নাউ’ বাটনে ক্লিক করলে আগত পেজে নির্দেশিত মোবাইল/অনলাইন ব্যাংকিং (বিকাশ/নগদ/রকেট) এর মাধ্যমে তাৎক্ষণিকভাবে সার্ভিস চার্জ দেওয়া যাবে। অন্যথায় ‘ডাউনলোড বিল ফর্ম’ বাটন ক্লিক করে ডাউনলোডকৃত বিল ফরমে প্রদত্ত তথ্য ব্যবহার করে আবেদনের সময়সীমার মধ্যে পরবর্তী কোনো সময়ে ফি পরিশোধ করা যাবে। আবেদন ফি পরিশোধ করলেই কেবল আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে। আবেদনকারীর মোবাইল নম্বর এবং সেই নম্বরে আবেদন প্রক্রিয়ার সময় প্রাপ্ত পাসওয়ার্ড ব্যবহারের মাধ্যমে লগ-ইন করে আবেদনের বর্তমান অবস্থা দেখা যাবে।
প্রসঙ্গত, আবেদনের জন্য ব্যবহৃত মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড খুবই গুরুত্বপূর্ণ, বিধায় ভর্তি প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত আবেদনকারীকে নিজ দায়িত্বে সেগুলো সংরক্ষণ করতে হবে। আবেদন শেষে আগামী ৫ জুন এই অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।