[ শিক্ষা ]
সাত কলেজে ভর্তি: তিতুমীর কেন্দ্রে বসবেন ৫ হাজার পরীক্ষার্থী
সরকারি তিতুমীর কলেজ। ছবি: ডেইলি বাংলাদেশ
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হবে আগামী ১৬ জুন (শুক্রবার)। এদিন কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষার জন্য সরকারি তিতুমীর কলেজ কেন্দ্রে পরীক্ষার্থী রয়েছে পাঁচ হাজার পরীক্ষার্থী।
বুধবার (১৪ জুন) কলেজের অধ্যক্ষের প্রধান সহকারী মো. ফিরোজ এই তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, সাত কলেজের ভর্তি পরীক্ষার জন্য সরকারি তিতুমীর কলেজ কেন্দ্র প্রস্তুত আছে। মোট পাঁচ হাজার পরীক্ষার্থী এই কেন্দ্রে অংশ নেবেন। ঐ দিন বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে।
.png)
ঢাবি অধিভুক্ত সাত কলেজ হলো- ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, শহীদ সোহরাওয়ার্দী সরকারি কলেজ, সরকারি বাঙলা কলেজ ও বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ।
ডেইলি-বাংলাদেশ/কেবি
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
সরকারি তিতুমীর কলেজ
লিংক সফলভাবে কপি হয়েছে!