ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

শাবিপ্রবির চোখ ফিল্ম সোসাইটির নেতৃত্বে নতুন মুখ

শাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৪৮, ১৪ জুন ২০২৩
শাবিপ্রবির চোখ ফিল্ম সোসাইটির নেতৃত্বে নতুন মুখ
ছবি: ডেইলি বাংলাদেশ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) চলচ্চিত্র বিষয়ক শর্ট ফিল্ম সোসাইটির ২০তম কার্যকরী কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সাইন্স বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী ইমতিয়াজ হোসেন ও সাধারণ সম্পাদক হিসাবে ইলেকট্রিক্যাল ও ইলেকট্রেনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী আরমান রহমান মনোনীত হয়েছেন।

মঙ্গলবার (১৩ জুন) সংগঠনটির বার্ষিক সভায় এ কমিটি ঘোষণা করা হয়। 

এ সময় সংগঠনটির প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. হিমাদ্রি শেখর রায়, উপদেষ্টা অধ্যাপক শরীফা ইয়াসমিন, সাবেক সভাপতি হুমায়ুন কবির রিফাত ও সাধারণ সম্পাদক ইমরুল হাসানসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

Advertisement

এছাড়াও কমিটির অন্য সদস্যরা হলেন সিনিয়র সহসভাপতি সাবরিনা মমতা ও প্রবাল প্রাচীর বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক সৌরভ কুমার, সহসাংগঠনিক সম্পাদক হৃত্বিক তালুকদার, কোষাধ্যক্ষ ইশরাত জাহান, সহকারী-কোষাধ্যক্ষ আবু সায়েদ নোমান, প্রোডাকশন সম্পাদক সাকিব মিয়া, সহকারী- প্রোডাকশন সম্পাদক সাদমান সাকিব ও মাশরাফি আর শাওন, প্রচার সম্পাদক হামীম চৌধুরী, সহকারী প্রচার সম্পাদক আল মুজাহিদ আবির ও ফারজানা শোভা।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!