ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

চান্সপ্রাপ্তদের ভর্তিযোগ্য বিষয়ের তালিকা দিল ঢাবি

ঢাবি প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৩৫, ১৭ জুন ২০২৩
চান্সপ্রাপ্তদের ভর্তিযোগ্য বিষয়ের তালিকা দিল ঢাবি
ছবি: ডেইলি বাংলাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষায় চান্সপ্রাপ্তদের ভর্তিযোগ্য বিষয়ের তালিকা প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে শিক্ষার্থীরা ভর্তিযোগ্য বিষয়গুলোর তালিকা দেখতে পাবেন।

ওয়েবসাইটে প্রকাশিত নোটিশে বলা হয়েছে, শিক্ষার্থীর সমন্বিত অবস্থা এবং ভর্তিযোগ্য বিষয়সমূহ জানতে লগইন করে ‘ভর্তিযোগ্য বিষয়সমূহ’ মেনুতে ক্লিক করতে হবে।

এদিকে ভর্তিযোগ্য শিক্ষার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি মনোনয়ন প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য শিক্ষার্থী তথ্যের বিস্তারিত ফরম ও বিষয়ের পছন্দক্রম দিতে পারবেন। 

Advertisement

আগামীকাল ১৮ জুন বিকেল সাড়ে ৩টা থেকে ৬ জুলাই রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত এই পছন্দক্রম চলবে।

ডেইলি-বাংলাদেশ/কেবি
ট্যাগ: ঢাবি
লিংক সফলভাবে কপি হয়েছে!