শাবিপ্রবির ‘আজ মুক্তমঞ্চ’র নেতৃত্বে নতুন মুখ
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অন্যতম সাংস্কৃতিক সংগঠন ‘আজ মুক্তমঞ্চ’ এর ১৪তম কার্যনির্বাহী কমিটি ঘোষণা হয়েছে। এতে সভাপতি হিসেবে পুর ও পরিবেশ কৌশল বিভাগের মো. হাসিবুল ইসলাম ধ্রুব এবং সাধারণ সম্পাদক হিসেবে একই বিভাগের মুআজ মোহাম্মদ আব্দুল করিম মনোনীত হয়েছেন। তারা উভয়ই ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
সোমবার বিকেলে সংগঠনটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে কমিটির অন্য সদস্যরা হলেন- জ্যেষ্ঠ সহসভাপতি মাহফুজুল আহমেদ মিথুন, নাবিদ হাসনাত, মাহমুদুল হক তমাল ও এমি নকরেক, যুগ্ম-সাধারণ সম্পাদক তারেক আল হোসাইন, সহ-সাধারণ সম্পাদক রাইদ আহমেদ নিশাত, কোষাধ্যক্ষ ফাহমিদা রহমান, সহ-কোষাধ্যক্ষ তাসনিয়া রহমান সামিয়া, সাংস্কৃতিক সম্পাদক মুমতাহিনা মুস্তফা পিয়েতা, উদিতা দাস ও তাসনুভা ফারিহা জেবিন, সহ-সাংস্কৃতিক সম্পাদক রাহুল দাশগুপ্ত ও নিশামনি সিনহা, সাংগঠনিক সম্পাদক সাকিবা নাওয়ার, সহসাংগঠনিক সম্পাদক হোসাইন ফয়সাল, মিফতাহুল ইহসান দিহান ও ওয়ালিদ ইসলাম, প্রকাশনা ও প্রচার সম্পাদক খাদিজাতুল কুবরা মিম, সহ-প্রকাশনা ও প্রচার সম্পাদক শোয়াইব মাহমুদ, দফতর সম্পাদক মোহ্সিনা ফাইজা নাবা, সহ-দফতর সম্পাদক এস, এম, সাইদুর রহমান তারেক, স্কুল সমন্বয়ক কুমার বর্ষপ্রিয়।
.png)
কমিটিতে কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন অনিন্দিতা পাল নিপা, মাহবুবা ইকরা ও ফৌজিয়া করিম একা।