[ শিক্ষা ]
একাধিক দাবিতে শাবি শিক্ষক সমিতির মানববন্ধন
মানববন্ধন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি। ফাইল ছবি
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) কর্তৃক অভিন্ন আর্থিক নীতিমালা ও হিসাব ম্যানুয়েলের প্রতিপালন নির্দেশ প্রত্যাখ্যান এবং পিএইচডি ইনক্রিমেন্ট বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি।
বৃহস্পতিবার (২২ জুন) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এ মানববন্ধন করেন তারা।
মানববন্ধনে শাহজালাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. কবীর হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ড. মাহবুবুল হাকিমের সঞ্চালনায় উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি অধ্যাপক ড. মো. আখতারুল ইসলাম, সাবেক শাবি শিক্ষক সমিতির সভাপতি ড. তুলসী কুমার দাসসহ বিশ্ববিদ্যালয়ের প্রায় দেড় শতাধিক শিক্ষক।
.png)
মানববন্ধনে শাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. কবীর হোসেন বলেন, আমাদের স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়কে ইউজিসি কর্তৃক অভিন্ন আর্থিক নীতিমালা সম্পর্কিত যে পারিতোষিক নির্ধারণ করেছে, তা শাবি শিক্ষক সমিতি প্রত্যাখ্যান করেছে।
ডেইলি-বাংলাদেশ/কেবি
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!