মোহাম্মাদ জাভেদ নেপালের মাধেশ প্রদেশের বারা জেলার কালাইয়া শহরের বাসিন্দা। কৃষিতে স্নাতক পড়তে ২০১৯ সালে আসেন বাংলাদেশে।
রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভর্তি হয়ে তিনি বর্তমানে লেভেল ৪ এর পড়ালেখা করছেন। প্রতিবার ঈদের ছুটিতেই নিজ দেশ নেপালে যাওয়া হয় তার। তবে স্নাতক জীবনের শেষ ঈদকে স্মরণীয় করে রাখতেই বাংলাদেশে ঈদ করবেন জাভেদ।
পরিবার ছেড়ে অন্যদেশে প্রথম ঈদ নিয়ে কৌতূহল রয়েছে তার। তবে বিশ্ববিদ্যালয় নয়, ঈদ পালনে জাভেদ যাবেন কিশোরগঞ্জ বাজিদপুরে সহপাঠী মারুফ মোস্তফা মুনিমের বাড়িতে।
.png)
নিজ দেশের বাইরে করা প্রথম ঈদ বিষয়ে মোহাম্মাদ জাভেদ ডেইলি বাংলাদেশকে বলেন, একেবারে গ্রাজুয়েশন শেষ করেই দেশে যাব ভেবেছি। তাই আর এবার ঈদে বাড়ি যাব না। তবে ঈদুল আজহা পালনে কিশোরগঞ্জ যাব। সবাই অপরিচিত থাকবে- একটু নার্ভাস লাগছে। কিন্তু আশা করি, উপভোগ করব।