ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

এইচএসসি: শুরু ফরম পূরণ, চলবে ১৭ জুলাই পর্যন্ত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১:৫৫, ৯ জুলাই ২০২৩
এইচএসসি: শুরু ফরম পূরণ, চলবে ১৭ জুলাই পর্যন্ত
ছবি: প্রতীকী

উচ্চমাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফরম পূরণ শুরু হয়েছে আজ (রোববার)। বিলম্ব ফি ছাড়া এই কার্যক্রম চলবে ১৭ জুলাই পর্যন্ত। 

গত ১৫ জুন ঢাকা শিক্ষা বোর্ড প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। 

Advertisement

ঐ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কোনো কারণে নির্ধারিত সময়ে ফরম পূরণে ব্যর্থ হলে পরীক্ষার্থী প্রতি ১০০ টাকা বিলম্ব ফি দিয়ে ২৭ জুলাই ফরম পূরণ করা যাবে। প্রতিটি শাখার জন্য বোর্ড থেকে ফি নির্ধারণ করে দেওয়া হয়েছে। বিজ্ঞান শাখার জন্য ২ হাজার ৬৮০ টাকা, মানবিক এবং ব্যবসায় শিক্ষা শাখার জন্য ২ হাজার ১২০ টাকা করে ফি নির্ধারণ করা হয়েছে। তবে মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের চতুর্থ বিষয়ে ব্যবহারিক থাকলে বিষয়প্রতি আরো ১৪০ টাকা হারে যুক্ত হবে।

ডেইলি-বাংলাদেশ/কেবি
ট্যাগ: এইচএসসি
লিংক সফলভাবে কপি হয়েছে!