নির্দেশনায় বলা হয়, ‘২০৪১ সালের মধ্যে স্মার্ট ও উন্নত বাংলাদেশ’ গঠনে মাদরাসা শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এখন থেকেই আধুনিক তথ্য ও প্রযুক্তির বিকাশের সঙ্গে সামঞ্জস্য রেখে মাদরাসা শিক্ষার্থীদের প্রায়োগিক শিক্ষা দেওয়া জরুরি। এরই মধ্যে সরকারি, বেসরকারি ও স্থানীয় সহযোগিতায় অনেক মাদরাসায় আইসিটি ল্যাব বা কম্পিউটার ল্যাব স্থাপন করা হয়েছে। শিক্ষার্থীদের প্রায়োগিক শিক্ষার মাধ্যমে আইসিটি ও কম্পিউটার বিষয়ে দক্ষ হিসেবে গড়ে তুলতে পদক্ষেপ নিতে হবে।
নির্দেশনাগুলো হলো-
১) আইসিটি শিক্ষকের তত্ত্বাবধানে মাদরাসার নিজস্ব ব্যবস্থাপনায় সংশ্লিষ্ট মাদরাসার অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার, সহকারী সুপার, সব স্তরের শিক্ষক, অফিস সহকারীদের কম্পিউটার ব্যবহার বিষয়ক এক দিনের হাতে-কলমে প্রশিক্ষণ দিতে হবে।
.png)
২) প্রত্যেক শিক্ষককে সপ্তাহে কমপক্ষে দুটি ক্লাস আইসিটি বা কম্পিউটার ল্যাব ব্যবহার করে প্রায়োগিক শিক্ষা দিতে হবে
৩) আইসিটি/কম্পিউটার ল্যাব নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন ও ব্যবহারের উপযোগী রাখতে হবে
৪) আইসিটি/কম্পিউটার ল্যাবে ব্যবহৃত যন্ত্রপাতি ও উপকরণগুলো মাদরাসার নিজস্ব তহবিল থেকে যথাযথভাবে রক্ষণাবেক্ষণ করতে হবে।
উল্লিখিত নির্দেশনা যথাযথভাবে প্রতিপালনের অনুরোধ জানিয়েছে মাদরাসা শিক্ষা অধিদফতর।