ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

সিভিল এভিয়েশন স্কুল এন্ড কলেজের সাফল্যে উচ্ছ্বসিত শিক্ষক-শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:৩৮, ৩১ জুলাই ২০২৩
সিভিল এভিয়েশন স্কুল এন্ড কলেজের সাফল্যে উচ্ছ্বসিত শিক্ষক-শিক্ষার্থীরা
রোববার আনন্দ র‌্যালিতে সিভিল এভিয়েশন স্কুল এন্ড কলেজ, কুর্মিটোলার শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা। ছবি: ডেইলি বাংলাদেশ

এবারের এসএসসি পরীক্ষায় অভাবনীয় সাফল্য অর্জন করেছে সিভিল এভিয়েশন স্কুল এন্ড কলেজ, কুর্মিটোলা। শতভাগ পাশে উচ্ছ্বসিত প্রতিষ্ঠানটির শিক্ষক ও শিক্ষার্থীরা।

এ উপলক্ষে রোববার একটি আনন্দ র‌্যালির আয়োজন করা হয়। এসময় অধ্যক্ষ, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

জানা যায়, এ বছর প্রতিষ্ঠানটি থেকে ২৭০ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। এদের সবাই কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছে। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১০৯ জন। প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠার ৪৫ বছর পর এবারই প্রথম শতভাগ পাশের মাইলফলক স্পর্শ করেছে। 

Advertisement

এ বিষয়ে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ উইং কমান্ডার মো. মনিরুজ্জামান বলেন, আমার আত্মবিশ্বাস প্রতিষ্ঠানটি একদিন দেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম একটিতে পরিণত হবে।

এদিকে এ সফলতার জন্য প্রতিষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান, সভাপতি অতিরিক্ত সচিব মো. মাহবুব আলম তালুকদার ও সব শিক্ষক-অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন তিনি।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: এসএসসি
লিংক সফলভাবে কপি হয়েছে!