প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন এ তথ্য গণমাধ্যমে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, খুব শিগিরই পরীক্ষার ফলাফল প্রকাশ করা উদ্যোগ নেয়া হয়েছে। এজন্য বুয়েট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।
.png)
এর আগে, শুক্রবার রংপুর, বরিশাল ও সিলেট বিভাগের আওতাধীন জেলাসমূহের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। তিন বিভাগের ১৮টি জেলায় (রংপুর ৮, বরিশাল ৬, সিলেট ৪) এবারের পরীক্ষার্থীর সংখ্যা ৩ লাখ ৬০ হাজার ৬৯৭ জন।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী এক সপ্তাহের মধ্যে প্রথম ধাপের পরীক্ষার ফলাফল প্রকাশ করে চলতি মাসের শেষে বা জানুয়ারির প্রথমার্ধে দ্বিতীয় ধাপ এবং শেষ দিকে তৃতীয় ধাপের পরীক্ষা নেয়া হবে।
বর্তমানে প্রাথমিকে প্রায় ৮ হাজারের বেশি পদ শূন্য রয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি রংপুর, সিলেট এবং বরিশাল বিভাগের ক্লাস্টারের বিজ্ঞপ্তি প্রকাশ করে অধিদপ্তর। এরপর ২২ মার্চ রাজশাহী, খুলনা ও ময়মনসিংহ বিভাগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এরপর ১৭ জুন ঢাকা ও চট্টগ্রাম বিভাগে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
প্রথম ধাপে ৩ লাখ ৬০ হাজার ৭০০, দ্বিতীয় ধাপে ৪ লাখ ৫৯ হাজার ৪৩৮ এবং তৃতীয় ধাপে ৩ লাখ ৪০ হাজার প্রার্থী আবেদন করেন।