[ শিক্ষা ]
বাউবি’র এইচএসসির ফল প্রকাশ, পাস ২৬২২৯ জন
ফাইল ফটো
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) অধীনে চলতি বছরের এইচএসসি পরীক্ষার প্রথম ও দ্বিতীয় বর্ষের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। এ পরীক্ষায় পাস করেছেন ২৬ হাজার ২২৯ জন, যা মোট পরীক্ষার্থীর ৬২ দশমিক ৯৬ শতাংশ।
বৃহস্পতিবার এ ফল প্রকাশ করা হয়েছে।
বাউবি জানিয়েছে, চূড়ান্ত পরীক্ষায় অংশ নেন ৪১ হাজার ৬৬৩ শিক্ষার্থী। এর মধ্যে পাস করেছেন ২৬ হাজার ২২৯ জন। উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ১৫ হাজার ২৩ জন ছাত্র এবং ১১ হাজার ২০৬ জন ছাত্রী। পাসের হার ৬২ দশমিক ৯৬ শতাংশ।
.png)
পরীক্ষার্থীদের মধ্যে ২৩ জন ‘এ’ প্লাস, ১ হাজার ৯৮৭ জন ‘এ’, ৭ হাজার ১০৯ ‘এ’ মাইনাস, ১০ হাজার ৮২৭ জন ‘বি’, ৬ হাজার ১৯৯ জন ‘সি’ এবং ৮৪ জন ‘ডি’ গ্রেড পেয়ে উত্তীর্ণ হয়েছেন।
ফলাফলের বিস্তারিত বাউবির ওয়েবসাইটে পাওয়া যাবে।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!