ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

ঢাবির চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষা আজ

শিক্ষাঙ্গন ডেস্ক
প্রকাশিত: ০৮:৫৩, ৯ মার্চ ২০২৪
ঢাবির চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষা আজ
ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে চারুকলা ইউনিটের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা শনিবার অনুষ্ঠিত হবে। এদিন বেলা ১১ থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত পরীক্ষা চলবে।

ঢাবির জনসংযোগ দফতর থেকে জানানো হয়েছে, উপাচার্য ড. এ এস এম মাকসুদ কামাল বেলা ১১টা ১৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের কলাভবন কেন্দ্র পরিদর্শন করবেন।

এ বছর ঢাবির চারুকলা ইউনিটে ১৩০টি আসনের বিপরীতে ৭ হাজার ৫২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছেন।

Advertisement

এর আগে, ২৩ ফেব্রুয়ারি কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট, ২৪ ফেব্রুয়ারি ব্যবসায় শিক্ষা ইউনিট ও ১ মার্চ বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!